Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালকিনি,ডাসার ​(মাদারীপুর) প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি,ডাসার ​(মাদারীপুর) প্রতিনিধি

​মাদারীপুরের ডাসার উপজেলায় ভাড়া বাসা থেকে সারমিন আক্তার সাথী (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

​নিহত সারমিন আক্তার সাথী খুলনা জেলার রূপসা থানার দোয়ারা গ্রামের সেলিম সরদারের মেয়ে। তিনি স্থানীয় মীর মিন্টুর বাড়িতে মা, ভাই ও তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঘরের আড়ার সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় সাথীকে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই সাথীর স্বামী খোকন আকন ও তার পরিবার যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। খোকন আকন ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোবাইক চালক। যৌতুক নিয়ে পারিবারিক কলহের জেরে মানসিক যন্ত্রণা থেকেই সাথী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

​ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী খোকন আকনের কোনো বক্তব্য পাওয়া যায় নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।