Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকটে চিতলমারীতে দুশ্চিন্তায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের চিতলমারীতে জ্বালানি তেলের সংকটে চরম বিপাকে পড়েছেন ভাড়ায় যাত্রী বহনকারী মোটরসাইকেল চালকরা। এতে উপজেলার প্রায় দুই শতাধিক চালক তাদের জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

জানা গেছে, এলাকায় কর্মসংস্থানের অভাবে অনেক বেকার যুবক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালান। দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত থেকে তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন। এলাকার বিভিন্ন স্থান থেকে যাত্রী আনা-নেওয়ার পাশাপাশি বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, নাজিরপুরসহ আশপাশের জেলা-উপজেলায় যাতায়াতের জন্য অনেকেই এসব মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।

তবে বর্তমানে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় চালকদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তেল না পাওয়ায় অনেকেই নিয়মিত গাড়ি চালাতে পারছেন না। ফলে আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের মোটরসাইকেল চালক মো. আয়ুব আলী শেখ বলেন, “তেলের সংকটে এখন গাড়ি চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। সামনে কীভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। এই অবস্থা চলতে থাকলে আমাদের বড় সমস্যায় পড়তে হবে।”

চিতলমারী উপজেলা মোটরসাইকেল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন মোল্লা বলেন, “বর্তমানে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিন পার করছি। একদিকে যাত্রী কম, অন্যদিকে তেল পাওয়া যাচ্ছে না। ভাড়া বাড়াতে গেলে যাত্রীরা রাজি হয় না। সব মিলিয়ে চরম সংকটে আছি আমরা।”

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে চালকরা পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।