Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি 
এপ্রিল ৭, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি 

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামান্তা আক্তারসহ অন্যান্যরা।

সভায় সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। নিরাপদ পানি, পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন সম্ভব।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে। বাজেট ও জনবল সংকটের কারণে এখনও স্বাস্থ্যসেবা পুরোপুরি বিস্তৃত করা সম্ভব হয়নি। গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি ১ হাজার মানুষের জন্য মাত্র ০.৩ জন চিকিৎসক রয়েছে, যা স্বাস্থ্যসেবার ঘাটতির ইঙ্গিত দেয়।

তবে সচেতনতা বৃদ্ধি পেলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, নিয়ম মেনে চলা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ালে চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে আসবে।

শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।