ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে এক বিধবার ফসলি জমি থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনের খিল গ্রামে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতভর এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ফজিলাতুন্নেহার (৫৫) একই এলাকার ভেন্টর বাড়ির মৃত মো. ইসমাঈলের স্ত্রী। তার মালিকানাধীন ২১ শতক ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই গ্রামের পারভেজ মিলন ও তার ছেলে সুরাজের নেতৃত্বে ৭-৮ জনের একটি চক্র ভেকু মেশিন (স্কেভেটর) ব্যবহার করে জমির মাটি কেটে পিকআপে করে নিয়ে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় ফজিলাতুন্নেহার বাদী হয়ে পারভেজ মিলন ও সুরাজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.