Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে জমি বিরোধে হামলা, বৃদ্ধসহ আহত ৩

নোয়াখালী প্রতিনিধি 
এপ্রিল ৮, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. আবদুল হাই ও তার দুই ছেলে শিপন ও সুমন। গুরুতর আহত অবস্থায় আবদুল হাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে কেনা জমিতে সম্প্রতি নির্মাণকাজ শুরু করলে স্থানীয় নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী তাতে বাধা দেন। এ সময় তিনি সাড়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সকালে লিটন চৌধুরীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে আবদুল হাইকে মারধর করে পাশের খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিটন চৌধুরী বলেন, “চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিলেই প্রকৃত ঘটনা জানা যাবে।”

এ বিষয়ে পুলিশ জানায়, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।