Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় হারুন মোল্যা (৪২) ও তার স্ত্রী আদুরী খানম (৩০) কে ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার(৭এপ্রিল)বিকালে স্বামী-স্ত্রী কে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে দিকে গোপন সংবাদ পেয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায়।

অভিযান চলাকালে হারুন মোল্যার বাড়ি থেকে ইয়াবাসহ হারুন মোল্যা ও তার স্ত্রী আদুরী খানম কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। রাতে তাদের লোহাগড়া থানায় হস্তান্তর করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান(৮এপ্রিল) সকালে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় রাতেই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরোও বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।