জুলফিকার বাবলু,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল)দুপুর ১২ টায় উপজেলা পরিষদ যমুনা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্ম কর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাদারগঞ্জ উপজেলা আহ্বায়ক মোঃ রেজাউল করিম আজাদ ,পল্লী বিদ্যুৎ ডিজিএম সায়েদা ফারজানা ইয়াসমিন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী বাবলুসহ বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার, বলেন,এবারের পহেলা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক মিলনমেলাটা ভিন্ন রকম আয়োজন করা হবে। এ বিষয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে তিনি বলেন,মেলায় থাকবে হাডুডু খেলা, লাঠি খেলা,হাঁড়ি ভাঙা ,গ্রাম বাংলার ঐতিহ্য যতরকম খাবার আইটেম আছে তার মধ্যে, গজা,বাতাস,হাওয়াই মিঠিই, মুড়কি, খই মুড়ি,ঝুড়িসহ নানা ধরনের খাবার এর দোকান।
তবে তিনি আরও বলেন, এই সব দোকান গুলো ব্যবসায়িরা নিজদায়িত্বে নিজেরাই বিক্রি করবে এবং সকল লাভ তাদেরই, তাদেরকে কোন প্রাকার সম্মানি দেওয়া হবে না।
এছাড়া থাকছে নাগর দোলা,সাপ খেলা,কবাডি খেলা ইত্যাদি। তিনি সর্বস্তের লোকদের কে এই উৎসবে সরিক হয়ার জন্য অহ্বান জানান।এই একদিনের মেলাটি উপজেলা হাওয়াই রোডের পূর্ব পাশে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.