নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইসরাত জাহান কেয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি জেলার ২২তম জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া তার অগ্রাধিকার। সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চান তিনি।
নরসিংদীর সর্বস্তরের মানুষ নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে উন্নয়ন ও সেবার ক্ষেত্রে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.