টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন গোপালগঞ্জের পিএম এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপণন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, “সরকার নির্ধারিত দামের বেশি দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে জ্বালানি মজুদ করা দণ্ডনীয় অপরাধ। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.