Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় ক্যাম্পেইন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে পৌর শহরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)’-এর হোপ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা কমিটির সদস্য বাসন্তী মণ্ডলের সভাপতিত্বে এবং টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সাইফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।

এছাড়া বক্তব্য দেন রিইবের প্রোগ্রাম সমন্বয়কারী রুহি নাজ, কর্মকর্তা খালিদ হাসান, উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাসউদ্দীন, সাধারণ সম্পাদক শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক অশোক বিশ্বাস, উজ্জ্বল রায়সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনে উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, ৬টি ইউনিয়নের সিএসও প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।