আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহামুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ মাহাবুবুর রহমান, আবদুস সালাম, মোঃ বজলুর রহমান, মোঃ শাহ আলম, এম.এ হান্নান, মাহাবুব আলম, হল সুপার মোয়াজ্জেম হোসেন, গাজি গোলাম ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা।
পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরি সভায় বলেন, “যে কোনো মূল্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ব্যত্যয় ঘটলে কেন্দ্র সচিব ও হল সুপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

