ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ দুপুরে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ এর মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদদাতা হোছাইন মুহাম্মদ তারেক। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি এস. এইচ. কাইয়ুম, দৈনিক জনবাণী এর সফিউল্লাহ সুমন এবং খবরের কাগজ এর ফয়সল আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রলয় এর শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার বার্তা এর শাহ আলম কৌশিক।
অন্য গুরুত্বপূর্ণ পদে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের আকাশের জাকির মোল্লা, দপ্তর সম্পাদক দৈনিক জবাবদিহি এর মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক নিরপেক্ষ এর মো. সাখাওয়াত উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক বাংলাবাজার এর মো. মাহমুদুল হক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তাদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রেসক্লাবকে একটি সক্রিয়, শক্তিশালী ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তোলায় সকলের সহযোগিতা প্রয়োজন।”
নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিক সমাজকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.