Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে বর্গা জমি বিরোধে হামলা, মালিক পক্ষ আহত; থানায় মামলা

Link Copied!

মো.জিহাদুল ইসলাম(কালিয়া) নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা গ্রামে বর্গা জমির ন্যায্য অংশ চাওয়াকে কেন্দ্র করে জেসমিন সুলতানা রুপালী (৩৫) ও তার পরিবারের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বর্গা চাষী আমির শেখ পরিবারকে নিয়ে। ঘটনা ঘটেছে ৩০ মার্চ রাত ১০টায়।

ভুক্তভোগী জেসমিন সুলতানা ৩ এপ্রিল মামলা দায়ের করেছেন অভিযুক্ত আমির শেখ ও তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে। মামলার বিবরণ অনুযায়ী, মৌখিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে বাদী পক্ষের ৩ বিঘা জমি বর্গা চাষ করছিলেন আসামিরা। চুক্তি অনুযায়ী ফসল না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

ঘটনার রাতে আমির শেখ, তার স্ত্রী সেলিনা বেগম এবং ছেলে-মেয়েসহ অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বাদি পক্ষের বাড়িতে প্রবেশ করে মারপিট এবং গলায় ও কানে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। শিশুদেরও হামলা থেকে রেহাই পায়নি। স্থানীয়দের ছুটে আসার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগী জানাচ্ছেন, মামলার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, “আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।