Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু আহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকায় নয়ন হাওলাদারের বিল্ডিং এর ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ১ লক্ষ ৩৩ হাজার ভোল্টেজের টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে ১২ বছর বয়সী এক শিশু।

আহত শিশুটির নাম রবিউল সরদার। তার পিতার নাম খোকন সরদার। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বি‌কে‌লে বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় তার ঘুড়ি বিদ্যুতের তারে আটকে যায়। পরে ঘুড়িটি ছাড়ানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।