মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সুরমা নদীর কল্যাণপুর ফেরিঘাটে ১০ এপ্রিল রোজ শুক্রবার সকাল আনুমানিক ১০'০০ টার সময় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সুনামগঞ্জের শাল্লা থানার আটগাও ইউনিয়নের মামুদ নগর গ্রামের হরলাল সরকারের মেয়ে জয়ন্তী সরকার (৩২)।
বিগত ৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে গেলে নিখোঁজ হয়ে যায় বলে তার বাবা হরলাল সরকার থানা পুলিশকে জানিয়েছে। তিনি আরো জানান জয়ন্তী সরকার দীর্ঘদিন ধরে মৃগী রোগী আক্রান্ত ছিল। অনেক খোজাখুজির পর ১০ এপ্রিল রোজ শুক্রবার জৈনক ব্যাক্তির মাধ্যমে খবর পেয়ে নিজের স্বজনদের নিয়ে জয়ন্তী সরকারের মৃতদেহ সুরমা নদীর কল্যাণপুর ফেরিঘাট থেকে উদ্ধার করা হয় বলে তার বাবা হরলাল সরকার থানা পুলিশকে জানিয়েছে।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে থানা পুলিশের এস আই নাজমুল হাসান ও তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরো জানান, মৃত জয়ন্তী সরকারের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিদের উপস্থিতিতে বিধি মোতাবেক মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.