তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা প্রেসক্লাবের নতুন ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম এ হাকিমকে সভাপতি এবং নবধারার তালা প্রতিনিধি এম এ ফয়সালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১০ এপ্রিল সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আজিজ মোড়ল, শাহাদাত হোসেন মাস্টার, রুপালি সংস্থার পরিচালক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মিজানুর রহমান ডাবলু, এম এ ফয়সাল, সরদার আব্দুল্লাহ, মহিবুল্লাহ, এসপি মিলন গোলদার, ওহিদুজ্জামান, রিপন প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি করা হয় মোড়ল শাহাদাত হোসেনকে। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ শফিকুল ইসলাম ও আব্দুল আজিজ মোড়ল।
এছাড়া আলমগীর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরদার আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

