Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বেড়িবাঁধের গাছ বিক্রির অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের বিরুদ্ধে সরকারি বেড়িবাঁধের শতাধিক ফলজ ও বনজ গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

রবিবার (১২ এপ্রিল) সরেজমিনে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামের বেড়িবাঁধ এলাকায় গিয়ে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, কাটা গাছগুলো বেড়িবাঁধের উপর স্তূপ করে রাখা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া এলাকার কাঠ ব্যবসায়ী সুজন ফকির এসব গাছ কেনার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, “আমি পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের কাছ থেকে গাছগুলো কিনেছি। গত দুই দিন ধরে গাছ কেটে এখানে রাখা হয়েছে, এখন সেগুলো নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার বলেন, “আমার জমির ওপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। ওই জমির ক্ষতিপূরণের টাকা এখনো পাইনি। গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম, তাই সেগুলো বিক্রি করেছি।”

এদিকে বিষয়টি জানার পর গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিস হায়দার খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে গাছ কাটার সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।