কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমুদপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিথি দাস। তিনি অভিযোগ করেন, তার মামা প্রকাশ রায় ও প্রণয় রায়ের সঙ্গে একই গ্রামের নির্মল বাইন ও তার ভাইদের দীর্ঘদিন ধরে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল।
তিনি জানান, গত ১৩ মার্চ পুকুরে সেচ দিতে গেলে প্রতিপক্ষরা তাদের বাধা দেয় এবং গালিগালাজ করে। একপর্যায়ে অভিযুক্তরা তাদের বাড়িতে এসে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেন তিনি। বরং অভিযোগ করার পর থেকেই অভিযুক্তরা তাদেরকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয় প্রকাশ রায়, প্রণয় রায়, প্রকাশ দাস, স্থানীয় ইউপি সদস্য অশিষ কুমার মিস্ত্রীসহ গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।
এ সময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.