বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা রোববার (১২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
প্রস্তুতি সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নাইম মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল করিম, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমার দেশ এর প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিন্দু মারাক সহ গণমাধ্যম কর্মী, আদিবাসি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাঙালির প্রাণের উৎসব পহেলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এসময় সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ইউএনও মুরাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.