Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ ৪ জন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

পাবনা সদর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১০ এর ফরিদপুর ও লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল, র‌্যাব-১২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পাবনা সদরের হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয়— আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)।

র‌্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে আকস্মিক অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলভার এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে একাধিক ক্যাম্পের সমন্বয় বাহিনীর দক্ষ গোয়েন্দা তৎপরতা ও সময়োপযোগী পদক্ষেপের প্রতিফলন। সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ এর মিডিয়া শাখা জানায়, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে র‌্যাব সর্বদা তৎপর। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। যেকোনো তথ্য প্রদান করলে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।