ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে দুর্বৃত্তদের হামলায় হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌউকাঠি বাজার সংলগ্ন একটি বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের দফাদার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাদল হোসেনকে প্রধান আসামি করা হয়।
নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল সরকার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান,হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে বাদল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে মঙ্গলবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.