শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাদের বিকাশে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বকচর কন্টিপাড়া দারুস সালাম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, বাঙলি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক নয়ন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামানসহ অনেকে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.