পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার সানেরবাড়ী গ্রামের আতসীপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুর রহমান সানেরবাড়ী গ্রামের আব্দুস সাক্তারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী একই গ্রামের তার বান্ধবীর বাড়ি থেকে বিদায় নিয়ে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে আতসীপাড়া এলাকায় অভিযুক্ত হাফিজুর রহমান ও অপর আসামি অর্জুন বাদশা তাকে পথরোধ করে জোর করে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে দুজনই পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেফতার করে। পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। অপর আসামি অর্জুন বাদশাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.