আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় আসন্ন এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।
সভায় আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, দরগাহপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ, শরাফপুর হাই স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—যে কেন্দ্রে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, সেই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক ওই কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না।
এছাড়া পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কেন্দ্র সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.