শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিতলমারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। এ সময় তিনি বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলে এবং ভবিষ্যতে একটি প্রযুক্তিনির্ভর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট, উদ্ভাবনী প্রদর্শনী এবং প্রযুক্তিভিত্তিক নানা স্টল স্থান পেয়েছে।
একাডেমিক সুপারভাইজারের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না এবং এনসিপির সমন্বয়ক এফ. এম. শাহরিয়ার আল ইসলাম জুয়েল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.