আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের পিতা নিখিল কুমার বিশ্বাসের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত ১৩ এপ্রিল দুপুরে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তা প্রকাশ করা হয়। এতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষের শোকবার্তায় বলা হয়, নিখিল কুমার বিশ্বাস কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জীবন নৈতিকতা, মানবিকতা ও আদর্শের প্রতিফলন ছিল, যা তাকে সমাজে একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে।
শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদার বলেন, তার মতো সজ্জন ও নীতিবান মানুষের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার জীবনাদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা একজন আদর্শবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষকে হারালাম, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এদিকে মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে এবং বিভিন্ন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.