চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ এর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টায় উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা হয়।
১৮ এপ্রিল দিনব্যাপী দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে নব গঠিত কমিটির অভিষেক ও নব-নির্বাচিত চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে।
এ উপলক্ষ্যে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম, জানে আলম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.