বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা ১০৭২ সীমান্ত পিলারের কাছে লাঠিয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করেন।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মালিক বিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ট্যাবলেট গুলো জব্দ করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.