আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন সলুয়া ও হাড়িয়ার খাল সংক্রান্ত বিতর্কে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে তুহিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সলুয়া ও হাড়িয়ার খাল নিয়ে তাকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না।
তিনি দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ তার সুনাম ক্ষুণ্ন ও তাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
সংবাদের সূত্র প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে কোনো সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেউ ফোন করলে অবশ্যই কথা বলতাম, আর ধরতে না পারলে কল ব্যাক করতাম।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুহিন জানান, খালের দুই পাশে মাছ চাষের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ জলাবদ্ধতা নিরসনে নেটপাটা অপসারণ করেছে বলে তিনি জেনেছেন। সেখানে কোনো ধরনের দখল হয়নি বলেও তিনি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.