মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দুতলা ছাদের প্লাস্টার ধ্বসে ১৯ এপ্রিল রোজ রবিবার সকালে দুইজন শিক্ষার্থী আহত হয়।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের জিয়াখড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়টি ১৯৭৮ ইং সনে স্থাপিত হয়।
অত্র প্রধান শিক্ষক বিদ্যালয়ের আমিনুল ইসলাম বলেন ১৯৯২ ইং সনে উক্ত দুতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়।
এর মাঝে দুইবার সংস্কারের কাজ হয়েছে তারপরও বিদ্যালয়টি পরিত্যক্ত ভবনের মত মনে হয়।
১৯ এপ্রিল রোজ রবিবার সকাল ১১'০০ ঘটিকায় অর্থ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম দুতলা ভবনের বিজ্ঞানাগার কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের সময় হঠাৎ করে উপরের ছাদের প্লাস্টার ধ্বসে পড়ে যায়।
উক্ত দুর্ঘটনায় জয় সরকার ও মোবাশ্বের হোসেন নামে দুইজন ছাত্র আহত। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, খালিয়াজুড়ি উপজেলার নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ নাদির হোসেন শামীম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব)মোঃ শফিকুল বারী মহোদয়কে দুর্ঘটনার বিষয়টি অবগত করেছি।
উক্ত শ্রেণি কক্ষের পাঠদান বন্ধ করে দিয়েছে। অন্যান্য শ্রেণি কক্ষগুলো ঝুঁকিতে আছে। আমরা শিক্ষার্থীসহ শিক্ষক কর্মচারীগণ আতংকিত অবস্থায় আছি। অচিরেই আমাদের স্কুলের ছাদের সংস্কার করার জন্য, আমি কর্তৃপক্ষের নিকট আবেদন করিব।
বিদ্যালয়ের দুর্ঘটনার খবর শোনে উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন তালুকদার, আলী হোসেন চৌধুরী পিন্টু( অভিভাবক সদস্য) , নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা সুপার মাওঃ মোঃ হারুন অর রশীদ, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, ছাত্র অভিভাবক মোহাম্মদ মোফাজ্জল হোসেন সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ স্কুলে উপস্থিত হয় এবং বিষয়টি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সফিকুল বারী বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবনটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।
অত্র স্কুলের সভাপতি এবং খালিয়াজুড়ি, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আহত দুইজন শিক্ষার্থীর প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য আমি প্রধান শিক্ষককে দায়িত্ব দিয়েছে ও উক্ত শ্রেণি কক্ষ বন্ধ করতে বলেছি। অচিরেই বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম (টিটু), সহকারী সিনিয়র শিক্ষক জ্যোতিষ দেবনাথ সহকারী, সহকারী শিক্ষক মোঃ আব্দুল গাফফার, গ্রন্থকার শিক্ষক লুৎফুন্নেসা খানম, শরীর চর্চা শিক্ষক সাহিদা বেগম সহ সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.