Nabadhara
ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের যায়যায়দিনের নজরুল সভাপতি, বাপী সাহা সাধারন সম্পাদক

MEHADI HASAN
নভেম্বর ১৩, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জের নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।সংগঠনটির সভাপতি পদে যায়যায়দিনের প্রতিনিধি এস এম নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে ডিবিসি’র প্রতিনিধি সুব্রত সাহা বাপী নির্বাচিত হয়েছেন।

 

আজ শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে সহ-সভাপতি প্রসূন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির ১২তম বার্ষিক সাধারন সভায় ডেইলি আবজারভারের মোজাম্মেল হোসেন মুন্না, বাসসের হায়দার হোসেন, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, যায়যায়দিনের এস এম নজরুল ইসলাম, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু বক্তব্য রাখেন।

 

দৈনিক নবধারার সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডিবিসি’র প্রতিনিধি সুব্রত সাহা বাপী, বাংলানিউজ২৪ডটকম এর একরামুল কবীর, রাইজিংবিডির বাদল সাহা, ভোরের কাগজের সলিল বিশ্বাস মিঠু, কালের কন্ঠের টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ মজুমদার।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাসসের হায়দার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে বাংলা নিউজ২৪ডটকম এর একরামুল কবীর, ভোরের কাগজের সলিল বিশ্বাস মিঠু, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন ও দৈনিক নবধারার মেহেদী হাসান, কোষাধ্যক্ষ পদে ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে গ্রামের কাগজের শৈলেন্দ্রনাথ মজুমদার।

 

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, ইত্তেফাকের খন্দোকার এহিয়া খালেদ সাদী, ডেইলি অবজারভারের মোজাম্মেল হোসেন মুন্না, কালের কন্ঠের প্রসূন মন্ডল, দেশ রূপান্তরের রাজীব আহম্মেদ রাজু, রাইজিংবিডির বাদল সাহা, কালের কন্ঠের কোটালীপাড়া প্রতিনিধি মিজানুর রহমান বুলু, বিজয় টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান।

 

সদস্যরা হলেন, যুগান্তরের কোটালীপাড়া প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত, ইত্তেফাকের কোটালীপাড়া প্রতিনিধি গৌরাঙ্গ লাল দাস, সমকালের কোটালীপাড়া প্রতিনিধি রতন সেন কংকন, আজকের পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি জাহিদুল ইসলাম, যায়যায়দিনের কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মুরাদ ও বার্তা-২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি জে এম মাসুদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।