আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে উপকূলীয় সংকট ও টেকসই উন্নয়ন কৌশল বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রঙতুলির ছোঁয়ায় জলবায়ু সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট একশন ফোরাম আশাশুনি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। একশন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম এবং প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাইমেট একশন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি আপ্তাবুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর শিপা আরা অনন্যা, প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা মৌ ঘোষ, প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান এবং ফ্যাসিলিটেটর মো. আব্দুল্লাহ ও তমা দাশ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় অনন্যা বিশ্বাস প্রথম স্থান, মুন্নি খাতুন দ্বিতীয় স্থান এবং আবিদ গাজী তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় শিশু-কিশোরদের সৃজনশীলতা ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.