আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে রূপান্তরের গুফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে আশাশুনি সদর, শ্রীউলা, বুধহাটা ও শোভনালী ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার এবং বাজার কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন রূপান্তরের সিনিয়র অফিসার শহীদ হাসান নয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “রূপান্তরের এই কর্মশালাটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, কারণ এখানে গ্রাম পুলিশদের সম্পৃক্ত করা হয়েছে, যারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করে থাকেন।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.