বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিজিবির সদস্যরা।
অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
কসমেটিকস পণ্য উদ্ধারের পর বৃহস্পতিবার রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.