জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় বিস্ফোরক ও হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাত নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট জেলা আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন—কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকির, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মন্ডল, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনফুজুর রহমান মিথন এবং মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এনামুল হক ফকির।
আদালত সূত্রে জানা যায়, তারা বিস্ফোরক ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.