আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের উপস্থিতিতে ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশানো আম বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত এসব আম ধ্বংস করা হয়।
গত ৫/৬ দিন আগে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ৪৮ ক্যারেট ক্যামিক্যাল মিশানো আম জব্দ করেন। পরে আমগুলো পরীক্ষা করার জন্য উপজেলা গুদামে সংরক্ষণ করা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা পরীক্ষায় আমগুলোতে ক্যামিক্যাল মিশ্রণের প্রমাণ পান। এরপর উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নির্দেশনায় আমগুলো বিনষ্ট করা হয়।
এসময় দেবহাটার অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান উপস্থিত থেকে আমগুলো ধ্বংস করেন। এসময় দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.