অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া থানার এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই সন্তানের জননী এই হতভাগীর নাম মেহেরুন্নেছা উর্মি (২৭)।
আজ ভোররাতে কলাপাড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে উর্মির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.