মোঃ রুহুল আমিন রাজু, (মেলান্দহ) জামালপুর প্রতিনিধি
আজ ২ মে, শনিবার মেলান্দহ উপজেলার মালঞ্চ ১২৬নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবির মন্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হাফিজ নাহিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ চাকদর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ সমিতি, ঢাকার সদস্য সচিব ফেরদৌস আলম। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব গাজী রাশেদুজ্জামান মশিউর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.