কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেল ৩টায় উপজেলা বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি সরদার জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে কার্যক্রম পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা পরিষদের ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক শিকদার মশিউর রহমান মাসুম, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল ইসলাম চল, মোল্লা আনোয়ার হোসেন, শেখ দেলোয়ার হোসেন, শেখ সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী আজমিরা খানম, ছাত্রদল নেতা শেখ রিওয়াজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ রাবু, কৃষক দল নেতা মুক্তি, যুবদল নেতা অলিউর রসুল অলি, সেখ মসুদ, সেখ সুজনসহ উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.