গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মাদকের সাত মামলার আসামী সাইদুল তালুকদারকে (৫৭)ফের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইদুল ওই গ্রামের মৃত সিরাজুল তালুকদারের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কটকস্থল এলাকার মইনুল ঘরামীর বাসায় অভিযান চালিয়ে ২৮ পিচ ইয়াবাসহ সাইদুলকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সাইদুলের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.