গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে দৈনিক ভোরের ঠিকানা’র তৃতীয় তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলেক্ষে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী সাংবাদিক ফোরামের কার্যালয়ে শনিবার সকালে পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ সাকিবুল্লাহ বেল্লালী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। প্রধান বক্তা ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামান, মাধবপুর রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার (নয়ন)। সাংবাদিক আহাদ তালুকদার ও ম্যাজিশিয়ান এম.আর মহসীনের সঞ্চলনায় বক্তব্য রাখেন গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের সহসভাপতি কাজী রনী, সহসম্পাদক রাজু আহম্মেদ সহ অন্যান্যরা।
কেককাটা শেষে পত্রিকা ও দেশের সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মেহেদী হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.