স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার ১১নং পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জারজিদ মোল্যা কে কালিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। রোববার (৩মে) ভোর রাত ৪টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জারজিদ মোল্যা খড়রিয়া গ্রামের মৃত আক্তার মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,চেয়ারম্যান জারজিদ মোল্যা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হওয়ায় পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী বলেন,চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে,নাশকতা, মাদক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহ ৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের নির্দেশনা ও চলমান তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.