আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) দুপুর ১২টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন আসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, এবং সদস্য দৃষ্টিপাত প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, তথ্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সোহরাব হোসেন, বিএম আলা উদ্দীন, ইয়াছিন আরাফাত পিন্টু, জগদীশ চন্দ্র সানা, হাবিবুল্লাহ বিলালী, এম এইচ টুটুলসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলে সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। তারা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.