আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে রোববার (৩ মে) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনসহ অন্যান্য সদস্যরা।
এছাড়া বক্তব্য দেন আকাশ মাহামুদ, রাসেল সরদার, উপেন্দনাথ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, আশরাফ উদ্দিন, জগদীশ মণ্ডল, ইদ্রিস খান, বিপ্লব গাইন, সাজ্জাদ হাওলাদার, মৃদুল দাস, মানিক হাওলাদার, সৈকত বাড়ৈ, বিকাশ রায় ও তাসজিদ হায়দার সাজিদসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.