নিজস্ব প্রতিবেদক, নবধারা
বাচিকশিল্পী ও সাংবাদিক মেহেদী হাসানের লেখা স্মৃতিকথা ‘নিঃসঙ্গতার নীল চিঠি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার (৪ মে)বিকেলে নবধারা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন লেখকের মা সামচুন নাহার।
সম্প্রতি প্রকাশিত এ বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন মো. আলীমুজ্জামান টোকন। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
লেখক মেহেদী হাসানের জন্ম ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে তার মাতুলালয়ে। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে।
শৈশব থেকেই মানুষের জীবন, অনুভূতি ও বাস্তবতার প্রতি গভীর আগ্রহ তার লেখালেখির প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বইয়ের পাশাপাশি মানুষ ও প্রকৃতির প্রতি তার নিবিড় পাঠ রয়েছে। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ হলেও সংস্কৃতি অঙ্গনে তার পথচলা দীর্ঘদিনের।
সমকালীন আবৃত্তি অঙ্গনে মেহেদী হাসান সুপরিচিত একটি নাম। পাশাপাশি সাংবাদিক ও উপস্থাপক হিসেবেও তিনি পরিচিত। তিনি বহুল প্রচারিত পত্রিকা ‘নবধারা’র প্রতিষ্ঠাতা সম্পাদক।
‘নিঃসঙ্গতার নীল চিঠি’ বইয়ে লেখক তার জেলজীবনের অভিজ্ঞতা, নিঃসঙ্গতার অনুভূতি এবং জীবনের নানা প্রতিচ্ছবি তুলে ধরেছেন। বইটির মাধ্যমে তিনি তার ব্যক্তিগত অনুভূতি ও ভাবনার নির্যাস পাঠকদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.