নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রায়হান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে (৫ মাস)।
সোমবার (৪ মে) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে গত ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে আরও কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.