দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চৌহালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে বিলজলহর সপ্রাবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা দল রেহাই কাউলিয়া সপ্রাবি চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে উপজেলা ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রির সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো: হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাংসদ সদস্য মো: আমিরুল ইসলাম খান আলীম।
এসময় জাতীয়তাবাদী দল (বিএনপি), চৌহালী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, মো: আনোয়ার হোসেন ভিপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামসহ চৌহালী উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া। এছাড়াও, বিভিন্ন বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
চৌহালী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.