
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মণ্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেন।
অনুষ্ঠানে খাদ্য ও পুষ্টি বিষয়ক কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে জনসাধারণকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.