যশোর প্রতিনিধি
যশোরে ৭৮ জন নবাগত আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের যশোর শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার পাঁচজন সংসদ সদস্য এক মঞ্চে উপস্থিত থেকে নবীন আইনজীবীদের হাতে ফুল, ক্রেস্ট ও আইনবিষয়ক বই তুলে দেন।
মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। নবীন আইনজীবীদের চোখে ছিল আগামীর স্বপ্ন, আর প্রবীণদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল, ক্রেস্ট ও মূল্যবান আইনগ্রন্থ দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোটু।
বক্তারা নবীন আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.