কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সুরমান আলী। প্রধান আলোচক ছিলেন বিসিএসআইআর আইটিটিআই-এর সাইন্টিফিক অফিসার মো. সম্রাট মোহাইমিনুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকারসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অতিথিরা প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
উদ্বোধনী ও প্রদর্শনীর বিভিন্ন মুহূর্তে তোলা ছবিতে অতিথিদের স্টল পরিদর্শন ও অংশগ্রহণকারীদের কার্যক্রমে আগ্রহ দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.